বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট, বৃহস্পতিবার, ৯ এপ্রিল :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আলোচিত এ মামলায় প্রধান দুই আসামি আমির হোসেন ও সুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা শুরু করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়াকেও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার আরও পাঁচ আসামিকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
এই রায়ের মাধ্যমে বহুল আলোচিত জুলাই আন্দোলনের সহিংসতার একটি গুরুত্বপূর্ণ মামলার বিচার সম্পন্ন হলো। সংশ্লিষ্ট মহল বলছে, এ রায় ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন