1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার

জীবনে এমন বহু ঘুঘু দেখেছি, নানককে তৈমূর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককের বক্তব্যের জবাবে নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি জীবনে এমন বহু ঘুঘু দেখেছি, আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছেন। বাকিটা আল্লাহ জানে কী হবে। আমি মিছিলের মধ্যে গুলি খেয়ে মরিনি। আল্লাহ আমাকে মারেনি, আমার সাথের লোকটা ইব্রাহিম মারা গেছে। তখন যেহেতু আল্লাহ রহমত করেছে বাকি সময়টাও আল্লাহ রহমত করবে।

আজ সোমবার দুপুরে বন্দরের ২৭নং ওয়ার্ডে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় তৈমূর বলেন, একটা প্রবাদ আছে মসজিদ ভাঙলে গড়া যায়, কিন্তু মন ভাঙলে গড়া যায় না। পুলিশ দিয়ে জোর করে নির্বাচন করালে সেটা সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। একটা মেয়র নির্বাচনের জন্য সরকার যদি নগ্ন ভাবে পুলিশকে ব্যবহার করে ভয়ভীতি দেখায়, তাহলে সরকার প্রধানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়।

তিনি আরও বলেন, এই নির্বাচনটা নারায়ণগঞ্জের জনগণের আশা আকাঙ্ক্ষার ওপর ছেড়ে দেয়া উচিত। জনগণ যেটা চায় সেটাই হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com