1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপথের পর জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ প্রধানমন্ত্রীর নিয়োগে শেষ অন্তর্বর্তী অধ্যায়: নতুন রাজনৈতিক অধ্যায়ে বাংলাদেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি রমজানের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা মির্জা আব্বাসসহ ১০ জন উপদেষ্টা নিয়োগ বিরোধী আসনে জামায়াত জোট: নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের, হুইপ নাহিদ—সংস্কার প্রশ্নে কৌশলী অবস্থান 🇧🇩 শপথ নিল নতুন সরকার: ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের ২৫ মন্ত্রীর শপথ, টেকনোক্র্যাটসহ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা তারেক রহমানের শপথ: নতুন অধ্যায়ের সূচনা, রাজনীতিতে ক্ষমতার পালাবদল

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে
দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ উদযাপন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন শেখ হাসিনার দর্শন”।
বৃহস্পতিবার ৬ এপ্রিল ২০২৩ খ্রি: সকালে দিবসটি উপলক্ষ্যে রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে শুরু করে হাইকোর্ট/শিক্ষা ভবন হয়ে পুনরায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স প্রাঙ্গন পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ।
শোভাযাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন। র‌্যালির শুরুতে সকাল ০৭:৩০ ঘটিকায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অকুন্ঠ সর্মথন, সার্বিক সহযোগিতা ও সুনিপূণ দিকনির্দেশনায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( ক্রীড়া) মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো:মোস্তফা কামাল মজুমদার, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ প্রমুখ।
এছাড়া এক শুভেচ্ছা বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি দেশের সকল ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com