1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর, বাংলা একাডেমি পদকপ্রাপ্তদের সংবর্ধনা কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল, দেশে ফিরছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী 🔥 মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা: মার্কিন ঘাঁটিতে ইরানের ‘বিধ্বংসী’ হামলার দাবি, তেলের বাজারে অস্থিরতা সংসদে বিরল নজির: ৫৩ বছরে প্রথমবার সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ ইরান যুদ্ধের প্রভাবে হজযাত্রা নিয়ে শঙ্কা, তবে এখনো ফ্লাইট স্বাভাবিক ইরানে হামলার স্পষ্ট নিন্দা না জানানোয় বাংলাদেশের প্রতি ‘আশাহত’ তেহরান রাঙামাটিতে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে লাগানো হবে ৪১ হাজার গাছ দাউদকান্দিতে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: মাদক-ইভটিজিং নির্মূলে প্রশাসনের কঠোর বার্তা প্রথমবার সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বরাদ্দ ৩০ মিনিট

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলন চলছে, যানজটে ভোগান্তি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। বেলা ১১টার দিকে পল্টন-হাইকোর্ট সড়কও বন্ধ করে দেন শিক্ষকরা।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার (১৮ জুলাই) পর্যন্ত টানা আট দিন আন্দোলন চলমান রেখেছে। শিক্ষকের আন্দোলনের কারণে খাদিজা-আফজালদের মতো সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে প্রেস ক্লাবের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। সকাল ৮টা থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষকরা। সকাল ১০টার মধ্যে পল্টন মোড় থেকে হাইকোর্ট মোড়গামী রাস্তা অবরোধ করেন তারা। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখা প্রেস ক্লাবের অপরপ্রান্তের সড়ক। এরপর ওই সড়কও বন্ধ করে দেয় আন্দোলকারীরা।

কিশোরগঞ্জের জাকারিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সৈকত বলেন, আজকে নিয়ে আমরা আটদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। আমাদের দাবি না মানলে আন্দোলন চলবে। আমরা রাস্তা ছাড়ব না। আমাদের দাবি মানতে হবে।

ফিরোজপুর মটবাড়ির তুশখালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নূর নবী বলেন, আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নেবেন। আমরা যৌক্তিক দাবি করছি। আমরা তো অন্যায় দাবি করছি না।

সড়ক অবরোধ করার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। চাইলে সড়ক অবরোধ না করেও তো আন্দোলন করা যেতে পারে-এমন প্রশ্নের জবাবে সিরাজগঞ্জের বিয়ারা হাই স্কুলের শিক্ষক খায়রুল আলম বলেন, আমরা অনেক আগ থেকে বলে আসছি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। কিন্তু আমাদের দাবি তো সরকার মানছে না। সেজন্য আমরা আন্দোলন করছি। আমাদের দাবি না মানলে আমরা রাস্তা অবরোধ করেই রাখব।

দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে গত সপ্তাহ থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে আন্দোলনে সরব রয়েছেন শিক্ষকরা। সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী এ আন্দোলনে অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com