1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল। মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর প্রয়াসের অঙ্গীকার — আইনমন্ত্রীর বার্তায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি জুলাই গণহত্যার বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা প্রাঙ্গণ থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার প্রথম জাতীয় ভাষণে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকারে দ্রুত নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—প্রথম কর্মদিবসে দৃঢ় বার্তা মির্জা ফখরুলের সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কোতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো, কঙ্গো প্রজাতন্ত্রে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মোঃ মামুনুর রশিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে।

সার্জেন্ট মোঃ মামুনুর রশিদের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী থানার ভাটি কামারী গ্রামে। তিনি ২০২২ সালের ১১ অক্টোবর বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট এর সদস্য হিসেবে কঙ্গো গমন করেছিলেন।

এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য শাহাদাত বরণ করেন এবং ২৩২ জন সেনা সদস্য আহত হন। জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে। তাদের এ পেশাদারিত্ব, অবদান ও আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com