1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

ছাত্রদের সঙ্গে পুলিশের আচরণ নমনীয় হবে : ডিএমপি কমিশনার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টেকনিক্যাল কারণে ছাত্রদের সঙ্গে পুলিশের আচরণ নমনীয় হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মঙ্গলবার মদুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সভা শেষে সাংবাদিকরা ডিএমপি কমিশনারের কাছে জানতে চান- রাতে ঘটনা ঘটল। তাহলে পুলিশ কেন আরও আগে থেকে ব্যবস্থা নেয়নি। জবাবে তিনি বলেন, ছাত্রদের মোকাবিলায় পুলিশের বেশ কিছু সাবধানতা অবলম্বন করা লাগে। এটা সাধারণ কোনো গেদারিং নয় যে, গুলি করে তাদের সরিয়ে দিলাম। ছাত্ররা তাদের ১০ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছে।

ডিএমপি কমিশনার বলেন, শ্রমিকদের বুঝিয়ে মার্কেটে ঢোকানোর চেষ্টা করছি। আইজিও কথা বলেছেন ডিসির সঙ্গে। আমাদের মূল লক্ষ্য হলো একটা পক্ষকে নিবৃত্ত করা। কিন্তু আশপাশের শ্রমিকরাও নেমে পড়েছে।

মোহা. শফিকুল ইসলাম বলেন, এখান থেকে ঘটনাটি যত সহজ মনে হচ্ছে, বাস্তবে তা নয়, জটিল আকার ধারণ করেছে। শুধু নিউমার্কেট নয়, চারপাশের সব মার্কেটের লোকজন নেমে পড়েছেন। যেখান থেকেই খবর পাচ্ছি, সেখানেই পুলিশ পাঠাচ্ছি।

তিনি আরও বলেন, টেকনিক্যাল কারণে ছাত্রদের সঙ্গে পুলিশের আচরণ নমনীয় হবে। সাধারণভাবে গুলি করে বা শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ বুদ্ধির কাজ না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি (পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-ফিতরের আগে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com