1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

চালু হচ্ছে ঢাকা-টরন্টো রুটে বাণিজ্যিক ফ্লাইট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৬ মার্চ কানাডার টরন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট শুরু করবে।

এ উপলক্ষে আজ শনিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টা থেকে ঢাকা-টরন্টো রুটের টিকিট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট থেকে এ রুটের টিকিট কিনতে পারবেন। এছাড়া বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেনা যাবে।

কানাডা থেকে যেসব যাত্রী বাংলাদেশে আসতে চান তারা বিমানের ওয়েবসাইট থেকে অথবা বাংলাদেশে অবস্থিত বিমানের যে কোনো সেলস সেন্টার বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে টিকিট কিনতে পারবেন।

আগামী ২৬ মার্চ স্থানীয় সময় রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি ৩০৫ কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ২৭ মার্চ স্থানীয় সময় সকাল সোয়া সাতটায় টরন্টোতে অবতরণ করবে।

টরন্টো থেকে ফিরতি ফ্লাইট বিজি ৩০৬ ২৯ মার্চ স্থানীয় সময় সকাল ১০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এবং ৩০ মার্চ স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় ঢাকায় অবতরণ করবে।

অত্যাধুনিক মডেলের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের মাধ্যমে এ রুটে ফ্লাইট পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com