1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার

চাকরি দেওয়ার নামে প্রতিদিন তাদের আয় ১৫ লাখ টাকা!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর চাকরির প্রলোভন, এরপর প্রতারণা। হরহামেশাই ঘটছে এসব ঘটনা। সেসব অনেক ঘটনা উঠে আসছে গণমাধ্যমে। গ্রেপ্তারও হচ্ছে, তবুও থামছে না এসব চক্র।

গতকাল শুক্রবারও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। তাদের বিরুদ্ধেও একই অভিযোগ। চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। প্রতিদিন তাদের আয় ১০ থেকে ১৫ লাখ টাকা।

রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন- মো. কবির হোসেন, মো. শামসুল কবীর ও মো. ইয়াছিন আলী। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের চেক বই ২৫৭টি, ডেবিট কার্ড ২৩৪টি, মোবাইল ফোন আটটি ও মোবাইল সিম ১১টি জব্দ করা হয়।

আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘ফেসবুকের মাধ্যমে কানাডায় চাকরির প্রলোভন দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর কদমতলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। এ মামলার ঘটনায় গোয়েন্দা লালবাগ বিভাগ তিন প্রতারক কবির, শামসুল ও ইয়াছিনদেরকে গ্রেপ্তার করে।’

যেভাবে কাজ করে চক্রটি

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘এই প্রতারক চক্রটি বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রতারণা করে থাকে। এই চক্রের একটি গ্রুপ প্রথমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে তার সাথে বন্ধুত্ব গড়ে তোলে বা ফেসবুকে বিদেশে চাকরির অফার দিয়ে হোয়াটস অ্যাপস, মেসেঞ্জার এবং ইমেইলে যোগাযোগ করে। চাকরি প্রত্যাশীদের কাছে বিভিন্ন ফির বাহানায় টাকা জমা দিতে বলে।’

এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘তাদের দ্বিতীয় গ্রুপের কাজ হলো বিভিন্ন নামে ব্যাংক হিসাব খোলা। এসব হিসাবধারীরা কমিশনের বিনিময়ে নিজের বৈধ জাতীয় পরিচয়পত্র দিয়ে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলতে থাকে এবং ঘনঘন বাসা এবং মোবাইল নম্বর পরিবর্তন করে। এই চক্রের তৃতীয় গ্রুপ এসব ব্যাংক হিসাবধারীদের স্বাক্ষরিত চেকবই এর পাতা, এটিএম কার্ড এবং কার্ডপিন কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করে। ৪র্থ গ্রুপ প্রতিদিন ভুক্তভোগীদের জমাকৃত টাকা চেক বা কার্ড এর মাধ্যমে উত্তোলন করে একজন ম্যানেজারের হাতে তুলে দেয়। ম্যানেজার এই টাকা তাদের কথিত বসের হাতে পৌঁছায়। এভাবে সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন ১০ থেকে ১৫ লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার কবীর হোসেনের কাজ যাবতীয় অর্থ সংগ্রহ করে ম্যানেজারের হাতে পৌঁছে দেওয়া। কবীর হোসেনের সহযোগী হিসেবে কাজ করে গ্রেপ্তার ইয়াসিন। শামসুল কবীর হলো ব্যাংক হিসাবধারী। এরা সবাই মাসিক বেতনের ভিত্তিতে বিভিন্ন স্তরে কাজ করে এবং তাদের অন্য কোনো পেশা নেই বলে প্রাথমিকভাবে তারা জানায়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com