1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
একুশের প্রথম প্রহরে দাউদকান্দি শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: একুশের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর শ্রদ্ধাঞ্জলি কেন্দ্রীয় শহীদ মিনার-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রমজানে বাজারে স্বস্তি ফেরাতে বিএনপির নজরদারি: দাউদকান্দি-মেঘনায় মনিটরিং সেল গঠন একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ‘একুশের চেতনায় গণতন্ত্র সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’ — তারেক রহমান পল্লবীতে আমিনুল হকের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু রমজানকে ঘিরে ঢাকা-৬ এ ১০ দিনের অ্যাকশন প্ল্যান ঘোষণা জনপ্রত্যাশা পূরণে ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ উপনির্বাচন: ১২ জনের মনোনয়নপত্র দাখিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। এ পর্যন্ত ২ আসনে ৬ জন করে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মো. আব্দুল ওদুদ (আওয়ামী লীগ), সামিউল হক লিটন (স্বতন্ত্র), মনিরুজ্জামান মনির (জাসদ), মোস্তাফিজুর রহমান মুকুল (জাতীয় পার্টি), তাহরিমা (স্বতন্ত্র), কামরুজ্জামান খান (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ) তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খাঁন এই তথ্য নিশ্চিত করেছেন।

অপর দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান (আওয়ামী লীগ), মোহাম্মদ আলী সরকার (স্বতন্ত্র), মু. খুরশিদ আলম বাচ্চু (স্বতন্ত্র), মো. নবীউল ইসলাম (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ), মোহাম্মদ আব্দুর রাজ্জাক (জাতীয় পার্টি) ও গোলাম মোস্তফা (জাকের পাটি) তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংসদীয় আসন ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হানুরুর রশীদ হারুন ও ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) থেকে বিএনপির অপর সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন ২টি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ ৫ জানুয়ারি, বাছাই করা হবে ৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com