1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনপ্রত্যাশা পূরণে ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লা-১ আসনে ধানের শীষের জয়ে তৃণমূলের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত বিধিবদ্ধ নিয়মেই সমাধান, ‘মব’ সংস্কৃতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘মাননীয় নয়, আমি জনগণের কামলা’ — দায়িত্ববোধের বার্তা দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল।

চট্টগ্রাম শাহী জামে মসজিদ আইন পাশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সামরিক আমলে করা আইন বাতিল করে চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল জাতীয় সংসদে পাশ হয়েছে।

সোমবার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি পাশের জন্য উত্থাপন করেন। বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে বিলটি পাশ হয়।

বিলে বলা হয়েছে- চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত চট্টগ্রাম শাহী জামে মসজিদের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম সরকারের পক্ষে পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন। মসজিদের নামে একটি তহবিল থাকবে। তাতে সরকার, কোনো ব্যক্তি বা সংস্থার দেওয়া অনুদান, দান বা মসজিদের সম্পত্তি থেকে পাওয়া আয় জমা থাকবে।

বিলে আরও বলা হয়েছে- কোনো ব্যক্তি মসজিদের সম্পত্তি বেআইনিভাবে দখল করলে বা দখল করার উদ্যোগ নিলে বা তার দখল, জিম্মা বা নিয়ন্ত্রণাধীন কোনো সম্পত্তি ইসলামিক ফাউন্ডেশনের কাছে যথাযথভাবে হস্তান্তর না করলে তা হবে অপরাধ। এ অপরাধের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com