1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ হজ আইন লঙ্ঘন: সৌদিতে ১২ প্রবাসী ও এক সৌদি নাগরিক আটক ধর্ষণের পর শিশুকে গোসল করিয়ে ফেরত দিলেন সহিদ মিয়া

খেলাবান্ধব পরিবেশই আনবে সমাজের গুণগত পরিবর্তন’: আন্তর্জাতিক হাফ ম্যারাথনে ক্রীড়া প্রতিমন্ত্রী।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৩ মে। দেশের খেলাধুলার সামগ্রিক মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। আজ সকালে রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাফ ম্যারাথন “ওয়ান রান”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই আধুনিক রূপান্তর ও চলমান অগ্রযাত্রার মূল রূপকার হলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুব আইকন ও স্পোর্টস প্যাট্রন ব্যারিস্টার জাইমা রহমানসহ দেশ-বিদেশের প্রায় এক হাজার অ্যাথলেট।

প্রতিমন্ত্রী আমিনুল হক ম্যারাথনের মূল স্লোগান ‘ওয়ান রান, ওয়ান গোল অ্যান্ড ওয়ান ওয়ার্ল্ড’-এর তাৎপর্য তুলে ধরে বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। সবাই মিলে দেশে একটি সর্বজনীন খেলাবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমাজের গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।

বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো যুবসমাজকে মাঠমুখী করা এবং স্পোর্টসকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলা। ১ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন—এই চারটি ক্যাটাগরিতে দেশি-বিদেশি দৌড়বিদদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের ক্রীড়া সংস্কৃতির এক ইতিবাচক চিত্র তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান দেশের বিভিন্ন প্রান্তে যেমন বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামে আয়োজিত রান বা দৌড় প্রতিযোগিতার প্রশংসা করেন। এই ধরনের আয়োজন সাধারণ মানুষকে সুস্থ ও ফিট থাকতে দারুণভাবে অনুপ্রাণিত করে উল্লেখ করে তিনি আগামীতে নিজেও এই ধরনের আয়োজনে অংশ নিয়ে সবার সাথে দৌড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।

তিনি জোর দিয়ে বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে নারী-পুরুষ এবং সব ধরনের সামর্থ্যের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন এবং তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ৭৪ বছর বয়সী এক অ্যাম্বাসেডরের জীবনের গল্প তুলে ধরে জাইমা রহমান যুবসমাজকে ‘জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন’—এই মূলমন্ত্র নিয়ে জীবন গড়ার আহ্বান জানান। আন্তর্জাতিক মানের এই আয়োজন সফলভাবে সম্পন্ন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com