1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

খুলনার জনসভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে খুলনা এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (নভেম্বর ১৩) দুপুর পৌনে একটায় হেলিকপ্টারে উড়ে ঢাকা থেকে খুলনায় আসেন প্রধানমন্ত্রী।

খুলনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে আসেন। এখানে তিনি খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন।

পরে সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

জনসভা থেকে প্রধানমন্ত্রী ২ হাজার ৩৬৯ কোটি ৬২ লাখ টাকার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২০ কোটি ৮২ লাখ টাকার ৫ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

জনসভায় শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এদিকে, আওয়ামী লীগ সভাপতির আগমনকে মিছিল-স্লোগানে মুখরিত এখন খুলনা মহানগর।  সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে আসছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাস, ট্রেন, ট্রাকে করে বাদ্যযন্ত্র বাজিয়ে জনসভাস্থলে আসেন তারা। আনুষ্ঠানিকভাবে জনসভা শুরুর আগেই সার্কিট হাউজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী।

বাহারি সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগানে নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।

অনেকে আবার নেতাদের দেওয়া টিশার্ট কিংবা শাড়ি পরে এসেছেন জনসভায়।

মিছিল করে আসা নেতাকর্মীরা বলছেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে এক নজর দেখতে এবং তার কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা আর উন্নয়নের বার্তা শুনতে এসেছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com