খুলনা প্রতিনিধি : খুলনার আফিলগেট এলাকায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের গু*লিতে সোহেল শেখ (৪৬) নামে এক ব্যাক্তি নিহতের ঘটনা ঘটেছে । তিনি মৃত মিজানুর রহমান বাচ্চুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ২৬-২-২৬ সকাল থেকেই দুইজন হেলমেট পরিহিত যুবক একটি ব্লাক রঙের Appce 4b মোটরসাইকেলে করে অজ্ঞাত ২ জন যুবক এলাকায় কয়েকবার ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি করলেও কেউ নিশ্চিত হতে পারেননি তাদের উদ্দেশ্য সম্পর্কে।
বিকাল আনুমানিক ৩টার দিকে ওই দুই ব্যক্তি আফিলগেট এলাকায় এসে সোহেল শেখকে মাথায় লক্ষ্য করে গু*লি চালায়। গু*লিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ সময় আতঙ্কিত স্থানীয়রা নিরাপত্তার অভাবে তাদের ধাওয়া করেননি। গু*লি করার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
সুত্র জানায়, নি*হত সোহেল শেখ আফিল গেট বাজারে পাম্পের পাশে মোটরসাইকেল গ্যারেজ এ নিয়মিত বসতেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। এটা পরিকল্পিত হ*ত্যা কান্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছ