1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ, যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত বিশ্বনেতাদের, মধ্যস্থতায় পাকিস্তানের ভূয়সী প্রশংসা অবহেলায় মৃতপ্রায় শনিআখরা-মৃধাবাড়ি খাল, বর্ষার আগে চরম উদ্বেগে এলাকাবাসী কর্ণফুলীতে ডিবি’র অভিযান: প্রাইভেট কারসহ ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার “ইসলামী ব্যাংকে বড় সিদ্ধান্ত: পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক” দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের হিরামনী চাপা পাড়া হরিমন্দির আয়োজিত। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার কলেজ প্রসঙ্গে মাদকসেবী শিক্ষার্থী আটক বয়স বিবেচনায় অধ্যক্ষের কাছে মুসলেকা দেওয়ায় পরিবারের কাছে বুঝিয়ে দিলো ছাত্রদল। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ড. খন্দকার মোশাররফ ও ড. খন্দকার মারুফের গভীর শোক ও সমবেদনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
এক যৌথ শোকবার্তায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারালো। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের অধিকার আদায় এবং বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন একজন অগ্রণী নেতা। তাঁর অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন বলেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন জাতি বারবার গণতন্ত্র ফিরে পেয়েছে, মুক্তির স্বাদ পেয়েছে। জাতির কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রা, গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল দেশ ও জাতিকে পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, পরীক্ষিত ও খাঁটি দেশপ্রেমিক রাজনীতিককে হারালো।
নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন। স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি বলিষ্ঠ নেতৃত্ব দেন। তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি ও সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের শাহাদাতের পর ১৯৮২ সালে তিনি গৃহবধূ থেকে রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়ে দৃঢ় নেতৃত্বের পরিচয় দেন। তাঁর নেতৃত্বেই স্বৈরশাসক এরশাদের দীর্ঘ ৯ বছরের দুঃশাসনের পতনে গণআন্দোলন সফলতা লাভ করে।
ড. মোশাররফ ও খন্দকার মারুফ আরও বলেন, বেগম খালেদা জিয়ার বহু গণমুখী সিদ্ধান্ত দেশকে এগিয়ে নিয়েছে। মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা তাঁর অন্যতম যুগান্তকারী উদ্যোগ, যা বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতিতে মাইলফলক হিসেবে বিবেচিত।
তারা বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনে বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সফল ও জনপ্রিয় ব্যক্তিত্ব। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে তিনি সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক হয়ে ওঠেন। তাঁর আপসহীন ভূমিকা ও দীর্ঘ লড়াই জাতিকে অনুপ্রাণিত করেছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে মিথ্যা ও বানোয়াট মামলায় দীর্ঘ কারাদণ্ড ভোগ করতে হয়েছে। উন্নত চিকিৎসার সুযোগ থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে।
যৌথ শোকবার্তায় ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com