1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে শিবির নেতা জিসানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ শিবির নেতা জিসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী আল-হেরা জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, মুসল্লিদের মাঝে আনন্দের আমেজ চকরিয়ায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান খাজনা দিতে চায় মানুষ, বাধা আমলাতান্ত্রিক জটিলতা: ২৪ ঘণ্টায় ১ লাখ ২৮ হাজার হোল্ডিং আবেদন নিষ্পত্তির নির্দেশ ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার

খান ইউনিসে ইসরাইলি বাহিনীর ব্যাপক ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম বিগ্রেড দাবি করেছে, তারা বেশ কয়েকজন ইসরাইলি সৈন্যকে হত্যা করেছে।

গাজা উপত্যকার এই এলাকায় কয়েক মাস ধরে যুদ্ধ চলছে। অক্টোবরে হামলা শুরুর পর থেকেই এখানে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। কিন্তু এখনো ঘন বসতিপূর্ণ এই এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

কাসসাম বিগ্রেড এক বিবৃতিতে দাবি করেছে, তারা আজ-জান্না এলাকায় ৯ ইসরাইলি সৈন্যকে হত্যা করেছে। এলাকাটি ইসরাইলের সীমান্ত-লাগোয়া। নগরীর অন্যান্য স্থানেও লড়াই চলছে। ওইসব এলাকায় আরো অন্তত পাঁচ ইসরাইলি সৈন্যকে হত্যা করার দাবি করেছে কাসসাম ব্রিগেড। তারা কয়েকটি ইসরাইলি ট্যাংককে টার্গেট করার দাবিও করেছে।

তবে ইসরাইলি বাহিনী এখনো তাদের হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেয়নি।

খান ইউনিস থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্টিমদের সরিয়ে নিতে নগরীর পূর্ব দিকে তিনটি ইসরাইলি হেলিকপ্টার অবতরণ করেছে।

এদিকে ইসরাইল শনিবার দাবি করেছে, তারা গাজা থেকে এক অপহৃতের লাশ উদ্ধার করেছে। তার নাম ইলাদ কাতজির। তিনি ৪৭ বছর বয়স্ক এক ইসরাইলি কৃষক। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের হাতে তিনি বন্দী ছিলেন। মধ্য জানুয়ারিতে তাকে মাটি চাপা দেয়া হয় বলে জানানো হয়েছে। এ ব্যাপারে তাদের মিত্র হামাস কোনো মন্তব্য করেনি।

এদিকে যুদ্ধ ষষ্ট মাসে পড়ার ফলে ইসরাইলে পণবন্দীদের মুক্তির দাবিতে প্রবল চাপ সৃষ্টি হচ্ছে। বিক্ষোভকারীরা পদত্যাগ করে নতুন নির্বাচন দেয়ার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র : আল জাজিরা ও রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com