1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানের দাবি: মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, পিছু হটেছে ‘ইউএসএস ত্রিপোলি’ 🗳️ নির্বাচন কার্যক্রম সহজ করতে আরপিও সংশোধনী বিল-২০২৬ পাস 🟢 একনেকের প্রথম বৈঠক: ৬ প্রকল্প অনুমোদন, বাকি আলোচনা আগামী সপ্তাহে রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩

কোন বিভাগ থেকে কতজন মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গপিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয় লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে ৩৬ জন মন্ত্রিপরিষদ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তারা আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ গ্রহণ করবেন।

নির্বাচনের পর সরকার গঠনে সারাদেশের ৮ বিভাগ থেকে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম চূড়ান্ত করা হয়েছে। এবার সবচেয়ে বেশি মন্ত্রী পেয়েছে ঢাকা বিভাগ। দ্বিতীয় স্থানে চট্টগ্রাম বিভাগ থাকলেও বাকি বিভাগগুলো তিনজনের বেশি মন্ত্রিপরিষদ সদস্য পাইনি। তবে অধিকাংশ বিভাগেই দুজন করে সদস্য রয়েছে।

ঢাকা বিভাগের ১৪ জন মন্ত্রিপরিষদ সভার সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- আ. ক. ম. মোজাম্মেল হক, জাহাঙ্গীর কবির নানক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, মুহাম্মদ ফারুক খান, মো. আব্দুর রহমান, মো. জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, নাজমুল হাসান পাপন, বেগম সিমিন হোসেন (রিমি), নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত, বেগম রুমানা আলী ও আহসানুল ইসলাম (টিটু)।

চট্টগ্রাম বিভাগ এবার নয়জন মন্ত্রী পেয়েছেন। তারা হলেন- ওবায়দুল কাদের, ড. হাছান মাহমুদ, ডা দীপু মনি, মো. তাজুল ইসলাম, আনিসুল হক, উবায়দুল মোকতাদির চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও ইয়াফেস ওসমান (টেকনোক্রেট)।

সিলেট বিভাগ থেকে তিনজন মন্ত্রী হয়েছেন। তারা হলেন- মো. আব্দুস শহীদ, শফিকুর রহমান চৌধুরী ও সামন্ত লাল সেন (টেকনোক্রেট)

বরিশাল বিভাগে জাহিদ ফারুক ও মো. মহিববুর রহমান মন্ত্রিপরিষদে জায়গা পেয়েছেন। খুলনা বিভাগে নারায়ণ চন্দ্র চন্দ ও ফরহাদ হোসেন মন্ত্রিপরিষদ সভায় স্থান পেয়েছেন।

রংপুর বিভাগ থেকে খালিদ মাহমুদ চৌধুরী ও আবুল হাসান মাহমুদ আলী মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।

রাজশাহী বিভাগের দুইজন এবার মন্ত্রিপরিষদ সভায় সদস্য হয়েছেন। তারা হলেন- সাধন চন্দ্র মজুমদার ও জুনাইদ আহমেদ পলক। আব্দুস সালাম ও মো. ফরিদুল হক খান ময়মনসিংহ বিভাগ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মন্ত্রিপরিষদ সভায় সদস্য হিসেবে স্থান পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com