1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পল্লবীতে আমিনুল হকের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু রমজানকে ঘিরে ঢাকা-৬ এ ১০ দিনের অ্যাকশন প্ল্যান ঘোষণা জনপ্রত্যাশা পূরণে ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লা-১ আসনে ধানের শীষের জয়ে তৃণমূলের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত বিধিবদ্ধ নিয়মেই সমাধান, ‘মব’ সংস্কৃতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘মাননীয় নয়, আমি জনগণের কামলা’ — দায়িত্ববোধের বার্তা দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস

কেনা মূল্যেই গ্রাহকদের গ্যাস নিতে হবে : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। তাতে আমরা সফলও হয়েছি। গ্যাস যে মূল্যে কেনা হবে সেই মূল্য গ্রাহককে দিতে হবে, সে ক্ষেত্রে দাম বাড়তে পারে।

আজ বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের কোনো দেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি দেয় না। গ্যাস, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে ৪০-৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়াও সম্ভব নয়। ভর্তুকির টাকা তো জনগণের টাকা থেকেই দেওয়া হয়।

শেখ হাসিনা বলেন, আমরা বিদ্যুৎ ও গ্যাসে এখনও ভর্তুকি দিচ্ছি। কিন্তু জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। আর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বেড়েছে। তারপরেও সব মানুষ যাতে খাদ্য কম দামে পায় সে ব্যবস্থা করেছি।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। আর্থসামাজিক ক্ষেত্রে সরকার জোর দেওয়ার কারণে দক্ষিণ এশিয়ায় উন্নয়নে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। তাই খুব শিগগিরই দেশের জ্বালানি সংকটের সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com