1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানের দাবি: মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, পিছু হটেছে ‘ইউএসএস ত্রিপোলি’ 🗳️ নির্বাচন কার্যক্রম সহজ করতে আরপিও সংশোধনী বিল-২০২৬ পাস 🟢 একনেকের প্রথম বৈঠক: ৬ প্রকল্প অনুমোদন, বাকি আলোচনা আগামী সপ্তাহে রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগন্জ) আসনে পঞ্চম বার জয় পেলেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগন্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৯৪৬টি।

মোঃ তাজুল ইসলাম ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ২০১৮ সাল থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন।

মোঃ তাজুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোঃ আবু বকর ছিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৮২৬০ ভোট এবং জাতীয় পার্টির মোঃ গোলাম মোস্তফা কামাল লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৬,১৫৯ ভোট।

লাকসাম ও মনোহরগন্জ্ঞ এ দুই উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে গড় ভোট পড়েছে প্রায় ৫৮.৯৮ শতাংশ। এই আসনের মোট ভোট কেন্দ্র ১২৬টি। এর মধ্যে লাকসাম উপজেলায় ৬৬টি এবং মনোহরগন্জ্ঞ উপজেলায় ৬০টি কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com