1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

কুমিল্লা-১ আসন আ‌‘লীগের মনোনয়ন লাভে শতভাগ আশাবাদী ইঞ্জিনিয়ার সবুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

তিনি দলের মনোনয়ন পেলে এবং বিজয়ী হলে দাউদকান্দি-তিতাস উপজেলাকে গুলশান ও বনানীর আদলে সাজাবেন এবং দুই উপজেলাকে কুমিল্লা তথা দেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করবেন। শনিবার রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্রের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

আইইবি’র কেন্দ্রীয় সভাপতি এই আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সবুর আরো বলেন, তিনি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কুমিল্লা-১ সংসদীয় আসন এলাকায় একটি মেডিকেল কলেজ ও একটি ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবেন।

গৌরিপুরে একটি পৌরসভা প্রতিষ্ঠা করবেন। এছাড়া যানজটপ্রবণ গৌরিপুর এলাকায় একটি ফ্লাইওভার তৈরি করবেন। মাছের জন্য বিখ্যাত দাউদকান্দি-তিতাসে ফিশারিজ ইনস্টিটিউট স্থাপন করবেন। নদীমাতৃক এই এলাকায় একটি মেরিন একাডেমি প্রতিষ্ঠারও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া শিক্ষার মানোন্নয়নে নানা পদক্ষেপের পাশাপাশি কৃষি, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের জন্য বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করবেন।

তিনি ট্যাক্সকে ডিজিটাইজ করা, রাস্তাঘাট প্রশস্তকরণ, যানজট ও জলাবদ্ধতা দূর করা, তিতাস-দাউদকান্দিকে বন্যা মুক্ত করা, আইটি ভিলেজ প্রতিষ্ঠা, দুই ফসলি জমিকে তিন ও চার ফসলি করার উদ্যোগ গ্রহণ এবং অবকাঠামোর উন্নয়নসহ মাদক ও সন্ত্রাস নিমূর্লে কাজ করবেন।

ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে বিএনপি নেতাদের মাথা ঘুরে গেছে, তাদের মাথায় এখন আর কাজ করছে না। তাই তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখেও না দেখার ভান করছে এবং এ নিয়ে অপরাজনীতি করছে।

বিএনপির নেতারা চায় না দেশের মানুষ সুখে থাকুক। ইঞ্জিনিয়ার সবুর বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ দেশ-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু যত ষড়যন্ত্রই হোক শেখ হাসিনার নেতৃত্বেই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করে যেতে হবে। মতবিনিময় সভায় আইইবি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন প্রকৌশলী আবুল বাশার, আবুল কালাম হাজারী, রহমত উল্লাহ কবির, জুনায়েদ আনোয়ার, রুহুল আমিন, মীর ফজলে রাব্বী, এন আমিন, জিএস সুমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com