1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ, যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত বিশ্বনেতাদের, মধ্যস্থতায় পাকিস্তানের ভূয়সী প্রশংসা অবহেলায় মৃতপ্রায় শনিআখরা-মৃধাবাড়ি খাল, বর্ষার আগে চরম উদ্বেগে এলাকাবাসী কর্ণফুলীতে ডিবি’র অভিযান: প্রাইভেট কারসহ ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার “ইসলামী ব্যাংকে বড় সিদ্ধান্ত: পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক” দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের হিরামনী চাপা পাড়া হরিমন্দির আয়োজিত। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার কলেজ প্রসঙ্গে মাদকসেবী শিক্ষার্থী আটক বয়স বিবেচনায় অধ্যক্ষের কাছে মুসলেকা দেওয়ায় পরিবারের কাছে বুঝিয়ে দিলো ছাত্রদল। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু

কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র দাখিল করবেন ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি ও মেঘনায় দোয়া ও শুকরিয়া আদায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন তাঁর মনোনয়নপত্র দাখিল করবেন।
এ উপলক্ষে সকালে সকাল ১০টায় দাউদকান্দি উপজেলার বিশ্বরোড সংলগ্ন ঈদগা ময়দানে এবং দুপুর ১২টায় মেঘনা উপজেলার বাসস্ট্যান্ডে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও শুকরিয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
দোয়া অনুষ্ঠান শেষে ড. খন্দকার মোশাররফ হোসেন যথাক্রমে
দাউদকান্দি উপজেলা কমপ্লেক্সে অবস্থিত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং
মেঘনা উপজেলা কমপ্লেক্সে অবস্থিত সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে
তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেবেন।
এ সময় উপস্থিত থাকার জন্য দাউদকান্দি উপজেলা বিএনপি, দাউদকান্দি পৌর বিএনপি, মেঘনা উপজেলা বিএনপি, পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণকে সংশ্লিষ্ট স্থানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে এই মনোনয়ন দাখিল কর্মসূচি একটি শান্তিপূর্ণ ও ঐতিহাসিক আয়োজনে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com