1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল

‘কুমিল্লার ঘটনা আমরা খুব সিরিয়াসলি দেখছি’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, কুমিল্লায় যে ঘটনা ঘটেছে আমরা এটি খুব সিরিয়াসলি দেখছি।

আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

কুমিল্লার ঘটনার অগ্রগতি কতদূর জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এ ঘটনাটি হঠাৎ করে ঘটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কিছুদিনের মধ্যে এটি আমরা আরও ক্লিয়ার করতে পারবো। আপনারা বলছেন, কুমিল্লার ঘটনার অগ্রগতি কী? কুমিল্লায় যে ঘটনা ঘটেছে আমরা এটি খুব সিরিয়াসলি দেখছি। একটা নির্ভুল তদন্তের মাধ্যমে সব ঘটনা জানাবো। খুব শিগগির জানাবো বলে আশা করছি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শুধু কুমিল্লায় নয়, রামু, নাসিরনগরে এ ধরনের ঘটনা ঘটেছে। সম্প্রদায়িক উত্তেজনা করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করাই মূল উদ্দেশ্য ছিল। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। এ রকম পরিস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কাদের লাভ হবে- আপনাদের কাছে সেই জিজ্ঞাসা আমার।’

তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনার পর চাঁদপুরের হাজীগঞ্জে চারজন প্রাণ হারিয়েছেন। পুলিশ সদস্য আহত হয়েছেন। এরপর থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘটনা ঘটেছে, নোয়াখালীতে হয়েছে, ফেনীতে হয়েছে, কক্সবাজারে হয়েছে। নোয়াখালীতেও প্রাণহানি হয়েছে। যারা নিহত হয়েছেন, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে জানাবেন। আমরা সুনিশ্চিত এটা একটা উদ্দেশ্যপ্রণোদিত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, সম্প্রীতির দেশ বাংলাদেশ এটাকে বিনষ্ট করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এ কাজ যে করেছেন, কারও ইন্ধনে করেছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা সবকিছু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবশ্যই করবো। যাতে এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রয়াস যেন কেউ না পায়’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কুমিল্লার ঘটনায় কোনো গ্রেপ্তার আছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কুমিল্লার ব্যাপারে আমরা দু-তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছি। যারা করেছেন তাদেরও চিহ্নিত করবো এবং শিগিগিরই আপনাদের জানাতে সক্ষম হবো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com