1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনপ্রত্যাশা পূরণে ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লা-১ আসনে ধানের শীষের জয়ে তৃণমূলের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত বিধিবদ্ধ নিয়মেই সমাধান, ‘মব’ সংস্কৃতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘মাননীয় নয়, আমি জনগণের কামলা’ — দায়িত্ববোধের বার্তা দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল।

কুমিল্লার ঐতিহ্য ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে৷ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৪ বার দেখা হয়েছে

 

রিপোর্টার,দাউদকান্দি॥দাউদকান্দিতে জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় করেন নবাগত কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম৷

সোমবার(৬ফ্রেব্রুয়ারি)দুপুর ১২ টায় দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি ও অংশীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নবাগত কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন,কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা ৷ এই জেলায় গুনীজন থেকে শুরু করে সরকারি বড় বড় কর্মকর্তা,রাজনীতিবিদ এ জেলায় জম্ম গ্রহন করেছেন৷ কুমিল্লার ঐতিহ্য ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে৷ তিনি আরো বলেন,জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা আজকের সম্মিলিত ভাবে সভায় উপস্থিত দেখে আমি নিজেকে গর্ববোধ করছি৷ বীর মুক্তিযোদ্ধা ৭১’ সালে পাকহানাদার বাহিনীকে পরাজিত করে এ দেশকে স্বাধীন করেছে বলেই আজ আমরা মঞ্চে দাড়িয়ে মাতৃভাষা বাংলায় কথা বলছি৷ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনাবাদী কৃষি জমি চাষাবাদের উপর যে গুরুত্ব দিয়েছে তা আমরা বাস্তবায়নের লক্ষে কাজ করতে বদ্ধপরিকর৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্ত চেষ্ঠায় দাতাদের অর্থায়ন ছাড়া আমাদের নিজেদের অর্থায়নে পদ্না সেতু নির্মান করেছে বলেই বাংলাদেশকে বিশ্বের কাছে মাথা উচু দাড় করেছেন৷

কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাজহারুল আলমের সঞ্চালণায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমন৷ এসময় অন্যান্যদের আরো বক্তব্য রাখেন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ত্র্যাড.আহসান হাবিব চৌধুরী,সাধারন সম্পাদক মহিউদ্দিন শিকদার,কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন ও মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা প্রমূখ৷

মতবিনিময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য জেবুন নেচ্ছা জেবু,উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,মহিলা ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার,পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ নোমান সরকার,গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম,রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান ভূঁইয়া,দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ উল হাসানসহ বীর মুক্তিযোদ্ধা,সকল ইউপি চেয়ারম্যান,শিক্ষকবৃন্দ ও সুশীলসমাজের নেতৃবন্দ উপস্থিত ছিলেন৷

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com