1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আইন আনার সুপারিশ, সংসদীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ঐতিহাসিক জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫: নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযানে বিশেষ বাহিনী, সংঘাত নতুন বিপজ্জনক মোড়ে ইরানের দাবি: দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটদের নিয়ে অনিশ্চয়তা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্দোলনের ত্যাগ বনাম প্রাপ্তির বৈষম্য: নীরব যোদ্ধাদের প্রশ্নে নতুন করে বিতর্ক টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: এক ক্রু উদ্ধার, পাইলট ধরতে পুরস্কার ঘোষণা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়—প্রধানমন্ত্রীর অভিনন্দন, পুরস্কারের ঘোষণা ঈদের মিলনমেলায় ভ্রাতৃত্বের বার্তা, আগামী নির্বাচনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার

কাজী শাহেদ আহমেদ মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলে গেলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষ স্থানীয় সংগঠক এবং বিশিষ্ট সাংবাদিক কাজী শাহেদ আহমেদ। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ পদে ছিলেন তিনি। সোমবার (২৮ আগস্ট) তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বড় সন্তান কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘আজ সন্ধ্যায় বাবাকে হারিয়েছি। সবাই বাবার জন্য দোয়া করবেন।’ পরিবার এখনো জানাজার সময় ঠিক করেনি।

বিগত কয়েক বছর ধরেই কাজী শাহেদ শারীরিক জটিলতা সহ নানাবিধ রোগে ভুগছিলেন। দেশে ও দেশের বাইরে চিকিৎসাধীন ছিল। সকল চেষ্টা ব্যর্থ করে দুনিয়া ত্যাগ করেছেন এই কৃতি সংগঠক।

৭৫ পরবর্তী দুঃসময়ে ঢাকা আবাহনীর হাল ধরেছিলেন কাজী শাহেদ আহমেদ৷ সেই থেকে অদ্যাবধি তিনি আবাহনীর সঙ্গেই রয়েছেন। তার তিন সন্তান কাজী নাবিল, কাজী আনিস ও কাজী ইনাম তিনজনই আবাহনী ক্লাবের পরিচালক। বাবার উত্তরসূরি হিসেবে দুই সন্তান ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কাজী নাবিল বাফুফে সহ-সভাপতি পদে আছেন ২০০৮ সাল থেকে। ২০১৩ সাল থেকে কাজী ইনাম ক্রিকেট বোর্ডের পরিচালক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com