1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কিংবদন্তি সংগীতশিল্পী Asha Bhosle আর নেই জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য সশস্ত্র বাহিনী রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ‘সমঝোতা হয়নি যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায়’ ইরান ও মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুমকি নেতানিয়াহুর, এরদোয়ানের সমালোচনা বৈসাবি উৎসবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও সমঅধিকারের বার্তা তারেক রহমানের পরকীয়ার জেরে কুমিল্লায় গৃহবধূ হত্যা? আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ—পলাতক স্বামী, বিচারের দাবি এলাকাবাসীর  কাদিয়ারভাঙ্গা এসএস স্পোটিং ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত, ধীরে সুস্থ হচ্ছেন

এস আলমের কারখানায় আগুনে চিনির সরবরাহ-দামে সমস্যা হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রামে এস আলম গ্রুপের চিনি কারখানায় আগুন লাগলেও বাজারে চিনির সরবরাহ ও দামে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু৷

তিনি বলেছেন, আমাদের একটা সুগার মিলে (এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ) আগুন ধরেছে । অবশ্যই এটা একটা দুঃখজনক ঘটনা ৷ তবে আগুনকে পুঁজি করে কেউ ব্যবসা করতে পারবে না।

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ডি-৮’ এর সুপারভাইজরি কাউন্সিলের ৭ম অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এস আলম শিল্প গ্রুপের পক্ষ থেকে সোমবার জানানো হয়, ওই কারখানায় লাগা আগুনে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি পুড়ে গেছে। এই বিপুল পরিমাণ চিনি আসন্ন রমজান ঘিরে ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। রমজানে তাদের পক্ষে বাজারে চিনি দেওয়া আর সম্ভব হবে না।

তবে ভোক্তাদের স্বস্তির বার্তা দিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, আগুন বাজারে চিনির সরবরাহ ও দামে কোনো প্রভাব ফেলবে না। বাজারে চিনির কোনো সংকট হবে না।

প্রতিমন্ত্রী বলেন, ওই কারখানার আগুনে অভারঅল বাজারে কোনো ইম্প্যাক্ট পড়বে না৷ গতকাল (সোমবার) রাত থেকে এ বিষয়টি আমার নজরদারিতে আছে৷ আমাদের বিভিন্ন এজেন্সি কাজ করছে৷ আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যে আমরা সবগুলো ফ্যাক্টারির প্রতিবেদনও পেয়ে যাবো৷

তিনি বলেন, আমি এতোটুকু আশ্বস্ত করতে পারি এই একটি ফ্যাক্টরিতে আগুন লাগার কারণে সাপ্লাই চেইন ব্যাহত হবে না৷ কেউ যদি এটা সুযোগ হিসেবে নিতে চায় তাহলে আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবো৷ এই আগুনকে পুঁজি করে কেউ যেন ব্যবসা করতে না পারে সে ব্যাপারে আমরা শক্ত হাতে ব্যবস্থা নেবো৷

আহসানুল ইসলাম টিটু বলেন, অত্যন্ত অল্প পরিমাণের চিনি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এটা একটা কোম্পানির জন্য অনেক বড় ক্ষতি৷ কিন্তু বাজারে প্রভাব পড়ার মতো কোনো ক্ষতি হয়নি৷ খোলাবাজারে চিনির সাপ্লাই এবং দামে কোনো সমস্যা হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com