1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু: কেন্দ্রসচিবদের জন্য ঢাকার শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎ ফুলতলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে পুলিশের উপর হামলা ‘নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ’ দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল নদী দখল, বন উজাড় ও অপরিকল্পিত নগরায়নে পরিবেশ বিপর্যয়: জরুরি পদক্ষেপ দাবি: আব্দুল লতিফ জনি জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর, বাংলা একাডেমি পদকপ্রাপ্তদের সংবর্ধনা কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল, দেশে ফিরছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী

এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু: কেন্দ্রসচিবদের জন্য ঢাকার শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রসচিবদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জারি করা নির্দেশনায় জানানো হয়, অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে এবং নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা নির্ধারিত লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট যাচাই করতে হবে। এ সময় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রসচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
প্রশ্নপত্র ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা দিয়ে বলা হয়েছে, প্রতিটি বিষয়ের জন্য আলাদা করে সৃজনশীল (CQ) দুই সেট এবং বহুনির্বাচনি (MCQ) প্রশ্নপত্র নির্ধারিত নিরাপত্তা খামে (Security Envelope) সংরক্ষণ করতে হবে। যাচাইয়ের দিন সংশ্লিষ্টদের উপস্থিতিতে তারিখভিত্তিকভাবে প্রশ্নপত্র সাজিয়ে খামে সিলগালা করতে হবে এবং খামের ওপর স্পষ্টভাবে পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড উল্লেখ করতে হবে।
পরীক্ষার দিন ট্রেজারি থেকে নির্ধারিত প্রশ্নপত্র গ্রহণ করে ট্যাগ অফিসার ও পুলিশ প্রহরায় কেন্দ্রে আনতে হবে। মোবাইল ফোনে প্রাপ্ত সেট কোড নিশ্চিত করার পরই সংশ্লিষ্ট প্রশ্নপত্র খোলা যাবে। ভুল সেটে পরীক্ষা নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বোর্ড।
এছাড়া অব্যবহৃত প্রশ্নপত্র অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি কেন্দ্রসচিবের দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে বলেও জানানো হয়েছে।
শিক্ষা বোর্ডের এ নির্দেশনাকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে বাড়তি সতর্কতা দেখা গেছে, যাতে পরীক্ষা নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com