1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার

এলাকাভিত্তিক বিদ্যুৎ ও পানির দাম নির্ধারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভর্তুকি থেকে ধীরে ধীরে বের হয়ে এলাকা ও আয়ের ওপর ভিত্তি করে বিদ্যুৎ ও পানির দাম নির্ধারণ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।

 

প্রধানমন্ত্রী একনেক সভায় সভাপতিত্ব করেন। সভাশেষে প্রধানমন্ত্রীর অনুশাসনের বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আমি মন্ত্রী, আমি পানি বিদ্যুতে যে ভর্তুকি পাই- একই ভর্তুকি যদি একজন দিনমজুর পান তাহলে এটা ঠিক হলো না। তাই প্রধানমন্ত্রী এরিয়া ও ইনকাম ওয়াইজ (এলাকা ও আয়ের ওপর নির্ভর করে) পানি-বিদ্যুতের দাম নির্ধারণের কথা বলেছেন।’

‘প্রধানমন্ত্রী বলেছেন ভর্তুকি যেন বিচারসম্মত হয়। আমি যে রেট দিচ্ছি, একজন নিম্ন শ্রেণির (নিম্ন আয়ের) মানুষও একই ভর্তুকি দিচ্ছে- এটা হয় না। ধীরে ধীরে ভর্তুকির ধারণা থেকে বের হতে হবে। এলাকাভিত্তিক পানি ও বিদ্যুতের দাম নির্ধারণ করতে হবে।’

 

এম এ মান্নান বলেন, ‘ঢাকায় উঁচু ভবন নির্মাণে সতর্ক হতে হবে, যাতে এয়ার ফানেলে না পড়ি। রাস্তার পাশে জলাধার খননের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।’

সভায় দেশব্যাপী সর্বজনীন পেনশন আরও জোরালো প্রচারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com