1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
*জ্বালানি সাশ্রয়ে নতুন রেকর্ড ওমোডা ৯-এর: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি* “ভিন্ন দল, ভিন্ন পথ—দেশের প্রশ্নে ঐক্যমতের ডাক: পুনর্গঠিত হচ্ছে ‘জুলাই মঞ্চ’” গুমকে মানবতাবিরোধী অপরাধ ঘোষণা: সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার—লালবাগ থানার মামলায় দেখানো হলো আটক বিতর্কের পর অবশেষে মুক্তি পেলেন জামায়াত কর্মী বিবি সাওদা সুমি ইরানের পাল্টা হুমকি: “২০ ঘণ্টা পর মিত্ররা প্রস্তর যুগে”—ডেডলাইন ঘিরে উত্তেজনা চরমে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট ইস্যুতে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক সংযুক্ত আরব আমিরাতে সম্ভাব্য ৬ দিনের ছুটি: মে’র শেষ সপ্তাহে হতে পারে হজ ও ঈদুল আজহা চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎

এমপি হিসেবে শপথ নিলেন শেরিফা কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরর স্ত্রী শেরিফা কাদের এমপি পদে শপথ নিয়েছেন। সোমবার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছেন শেরিফা কাদের।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, আহসান আদেলুর রহমান এমপি ও নাজমা আক্তার এমপি উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে শেরিফা কাদের এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এমএ রশিদের মৃত্যুতে সম্প্রতি এটি শূন্য হয়। ওই শূন্য আসনে দলের একক প্রার্থী হিসেবে নিজের স্ত্রী শেরিফা কাদেরকে মনোনয়ন দেন জিএম কাদের। এর আগে তাকে নিজের উপদেষ্টা করেন তিনি। পরবর্তী সময়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক এবং লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com