1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

এবার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিল বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

সরকার পতনের এক দফা দাবি আদায়ে এবার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন।

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশবাসীর প্রতি সরকারকে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছেন রিজভী।  সেইসঙ্গে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানিয়ে আদালতে হাজিরা না দিতেও আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আজ (বুধবার) থেকে অসহযোগ আন্দোলন শুরু।

এর অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালন করবেন না।’

 

 

গতকাল বিএনপি নেতা রিজভী বুধবার নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছিলেন। এরপর আজ অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আজ (বুধবার) থেকে অসহযোগ আন্দোলন শুরু। এরই অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালন করবেন না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় দেওয়া স্থগিত রাখুন। ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না সেটিও ভাবুন। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মীরা আজ থেকে আদালতে মামলার হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com