1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী আসনে জামায়াত জোট: নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের, হুইপ নাহিদ—সংস্কার প্রশ্নে কৌশলী অবস্থান 🇧🇩 শপথ নিল নতুন সরকার: ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের ২৫ মন্ত্রীর শপথ, টেকনোক্র্যাটসহ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা তারেক রহমানের শপথ: নতুন অধ্যায়ের সূচনা, রাজনীতিতে ক্ষমতার পালাবদল সংসদ নেতা তারেক রহমান, বিকেলেই ৫০ সদস্যের মন্ত্রিসভা শুল্কমুক্ত গাড়ি-সরকারি প্লট প্রত্যাখ্যান: সংযমের বার্তায় নতুন পথচলায় বিএনপি সংবিধান সংস্কার শপথে বিভাজন: জামায়াতের অংশগ্রহণ, বিএনপির বর্জন সংসদীয় দলের নেতা তারেক রহমান, প্রধানমন্ত্রী হিসেবে সর্বসম্মত নির্বাচিত গণরায়ের নতুন অধ্যায়: শপথে আনুষ্ঠানিক সূচনা বিএনপির সংসদযাত্রা

এবার নৌকায় ভোট দিব না

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে

এবার নৌকায় ভোট দিব না। যদি আমাদের দাবি পূরণ করা না হয় তাহলে যিনিই নৌকা প্রতীক পাবেন ভোটের বাক্স পরিস্কার খালি যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকে এমন একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তাদের বক্তব্যে এসব মন্তব্য করেন।

২৪ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার বিআরটিসির মোড় এলাকায় হোমান-মেঘনা সংসদীয় আসন সীমানা পুননির্ধারণ নিয়ে উপজেলার লুটেরচরে এক জনসমাবেশে বক্তৃতা কালে তারা এসব কথা বলেন।

উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এমন বক্তব্যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসইবুকে এ নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাষ্টারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বক্তব্যটি আমি শুনিনি তাই আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।

এবিষয়ে সাইফুল্লাহ মিয়া রতন শিকদারকে মুঠোফোনে চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com