1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিক ফরহাদ আহমেদ প্রধানের ওপর হামলা, অভিযোগ দায়ের—তদন্তে পুলিশ ফ্যামিলি কার্ড কর্মসূচি আসছে: দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার পাবে বেশি নগদ সহায়তা জুলাই গণঅভ্যুত্থানের বিচার ও চাঁদাবাজি বন্ধে মঞ্চ ২৪-এর ছয় দফা দাবি ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু করতে চায় সরকার: স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও অধ্যাদেশ উত্থাপনের ইঙ্গিত ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগপত্র জমা *ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ* 🇧🇩 কূটনীতিতে নতুন গতি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  হৃদরোগে আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সিসিইউতে চিকিৎসাধীন সড়কে ঝরল ৫৪৬ প্রাণ যাত্রী কল্যাণ সমিতি পাকিস্তানের ড্রোন হামলা আফগানিস্তানে: পাকতিকা–নানগারহারে টার্গেট, টিটিপি ঘাঁটি ধ্বংসের দাবি ইসলামাবাদের

উপজেলা আ. লীগের সভাপতি হলেন কাদের মির্জা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দীর্ঘ এক যুগ পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জাকে, যিনি বসুরহাট পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে।

আজ শুক্রবার সন্ধ্যায় বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

এর আগে, দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খাইরুল আনম সেলিম।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয় সম্পাদক বাবু সুজিৎ রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, অপর যুগ্ম-আহ্বায়ক নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com