1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর, বাংলা একাডেমি পদকপ্রাপ্তদের সংবর্ধনা কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল, দেশে ফিরছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী 🔥 মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা: মার্কিন ঘাঁটিতে ইরানের ‘বিধ্বংসী’ হামলার দাবি, তেলের বাজারে অস্থিরতা সংসদে বিরল নজির: ৫৩ বছরে প্রথমবার সরকারি দলের মুলতবি প্রস্তাব গ্রহণ ইরান যুদ্ধের প্রভাবে হজযাত্রা নিয়ে শঙ্কা, তবে এখনো ফ্লাইট স্বাভাবিক ইরানে হামলার স্পষ্ট নিন্দা না জানানোয় বাংলাদেশের প্রতি ‘আশাহত’ তেহরান রাঙামাটিতে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে লাগানো হবে ৪১ হাজার গাছ দাউদকান্দিতে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: মাদক-ইভটিজিং নির্মূলে প্রশাসনের কঠোর বার্তা প্রথমবার সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বরাদ্দ ৩০ মিনিট

উন্নয়ন সহযোগীদের কাছে অর্থ ধার নিই, হাত পাতি না : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২২৮ বার দেখা হয়েছে

বুধবার (৫ জুলাই) দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ একটি বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের ওপর দুর্নীতির বদনাম দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। কিন্তু তারা আমাদের অপমান করতে পারেনি। এমনকি আমাদের বিরুদ্ধে কানাডায় যে মামলা করা হয়েছিল, ফেডারেল কোর্টও ঘোষণা দিয়েছিল যে এখানে যত রকম অভিযোগ আনা হয়েছে সবই ভুয়া-মিথ্যা। এরপর আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব। আজকে আমরা সেটি করতে সক্ষম হয়েছি। এই একটা সিদ্ধান্ত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আগে যারা মনে করতো যে, আমরা শুধু মানুষের কাছে হাত পেতে চলব। এখন আর সেটা মনে করে না।

তিনি বলেন, আমরা আমাদের উন্নয়ন সহযোগীদের থেকে ধার নেই। আমরা কারও থেকে হাত পেতে নেই না। আবার সুদসহ সেই অর্থ ফেরতও দিই। কিন্তু ভাবখানা এমন ছিল যেন আমরা ভিক্ষা নিচ্ছি। এই যে শর্ত দেওয়া। তবে পদ্মা সেতুর এই সিদ্ধান্তের পর এখন আর অত-বেশি শর্ত দিতে কেউ সাহস পায় না বা দেয় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবা না। ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না।

শেখ হাসিনা বলেন, আমরা রূপকল্প ২০২১ ঘোষণা করেছিলাম। আমরা সেটি বাস্তবায়ন করতে পেরেছি। আমরা যখন ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছি, সে সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমরা খুব পরিকল্পিতভাবে এগোচ্ছি। যার ফলে আমি মনে করি, আমরা আমাদের অর্জনগুলো সুষ্ঠুভাবে করতে পারব। বাংলাদেশ যেন আর পিছিয়ে না যায়, সেটাই আমরা চাই। সেভাবেই আমরা দেশকে গড়ে তুলতে চাই।

সরকারপ্রধান বলেন, যখনই যেই দেশে আমাদের দেশের শান্তিরক্ষীরা কাজ করেছে, সেই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান যখন আমাদের বাহিনীর প্রশংসা করে তখন সত্যিই আমার গর্বে বুক ভরে যায়। এই যে আমরা সম্মান পাচ্ছি, সেটিকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com