1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান

ইসির হোয়াটসঅ্যাপে যাবে ভোটের ফল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটের ফলাফল হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন রিটার্নিং কর্মকর্তারা। তবে এ ক্ষেত্রে দুর্গম এলাকা এবং ভেরিফাইডের বিষয়টি নিয়ে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১ জানুয়ারি) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বিষয়টি বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেন।

এক বার্তায় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩টি পার্বত্য জেলা, পদ্মা, মেঘনা, যমুনা তীরবর্তী জেলা/উপজেলা, সমুদ্র তীরবর্তী উপকূলীয় জেলা/উপজেলার ভোটকেন্দ্রসমূহে নির্বাচনী দ্রব্যাদিসহ ভোটগণনার বিবরণী রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে। এ ক্ষেত্রে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যবহৃত ওয়্যারলেসে প্রাপ্ত বার্তা এবং সহকারী রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের ভেরিফাইড হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাপ্ত ভোটগণনার বিবরণীর ইমেজ কপি প্রেরণ ও গ্রহণের মাধ্যমে দ্রুততার সঙ্গে বেসরকারি প্রাথমিক ফলাফল প্রস্তুত ও পরিবেশন/ঘোষণার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

এর আগে দুর্গম এলাকা ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সেই তালিকায় ২৫ জেলার ৭২টি এলাকা রয়েছে। এর মধ্যে রয়েছে—বাগেরহাটের সরণখোলা; বরগুনার পাথরঘাটা ও তালতলী; গাইবান্ধার ফুলছড়ি; কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর; বগুড়ার সারিয়াকান্দি; সিরাজগঞ্জের চৌহলী, সদর (আংশিক) ও কাজীপুর; বরিশালের হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ; খুলনার দাকোপ ও কয়রা; নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর, খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ; কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী; জামালপুরের ইসলামপুর; পটুয়াখালীর রাঙ্গাবালী; ভোলার মনপুরা;।

এর বাইরেও রয়েছে ফরিদপুরের চরভদ্রাশন; মানিকগঞ্জের হরিরামপুর; হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই (হাওরবেষ্টিত); চাঁদপুরের হাইমচর; লক্ষ্মীপুরের রামগতি; নোয়াখালীর হাতিয়া; সুনামগঞ্জের দোয়ারা বাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর ও তাহেরপুর; খাগড়াছড়ির পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি সদর ও দীঘিনালা; বান্দরবান জেলার থানছি, রোয়াংছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর, রুমা ও লামা এবং রাঙ্গামাটির নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি, রাঙ্গামাটি সদর, রাজস্থলী, লংগদু, কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি ও বিলাইছড়ি; চট্টগ্রামের সন্দ্বীপ; কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ উপজেলাকে দুর্গম হিসেবে ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com