1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

ইউক্রনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ‘যুদ্ধ’ ঘোষণা করতে পারেন পুতিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী ৯ মে রাশিয়ার বিজয় দিবস। ১৯৪৫ সালের এই দিনে দেশটি নাৎসিদের পরাজিত করে। ধারণা করা হচ্ছে, এই দিনই ইউক্রনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা কর্মকর্তারা মনে করছেন, আগামী ৯ মে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ‘সর্বাত্মক যুদ্ধের’ ঘোষণা দিতে পারেন। এর ফলে রাশিয়ার রিজার্ভ বাহিনী পূর্ণ শক্তিতে ইউক্রেনে হামলা চালাতে পারবে।

রাশিয়ায় প্রতিবছর ৯ মে ‘বিজয় দিবস’ হিসেবে পালিত হয়। ১৯৪৫ সালের এই দিনে দেশটি নাৎসিদের পরাজিত করে। পশ্চিমা কর্মকর্তাদের বিশ্বাস, এই দিনই পুতিন ইউক্রনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেবেন।

ব্রিটেনের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস গত সপ্তাহে এলবিসি রেদিওকে বলেন, রুশ প্রেসিডেন্ট হয়তো আগামী ৯ মে, রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজেই সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিতে পারেন। পুতিন চলমান যুদ্ধকে নাৎসিবিরোধী যুদ্ধের মোড়ক দিতে চাইবেন বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাবেক প্রধান রিচার্ড শেরিফ হুঁশিয়ারি দিয়েছেন, কিছুদিনের মধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে হয়তো রাশিয়ার চরম আগ্রাসন দেখতে চলেছে পুরো বিশ্ব। এ ব্যাপারে তিনি পশ্চিমাদের ‘প্রস্তুত’ থাকতে সতর্ক করেছেন।

পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, কিয়েভে হামলায় ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ হয়েছে রুশ সেনারা। পুরোনো ব্যর্থতা কাটিয়ে তারা এখন ইউক্রেনে ভেতরে সর্বশক্তি দিয়ে প্রবেশ করতে চাইছে।

বিশ্লেষকরা মনে করছেন, ৯ মে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিলে হামলার পক্ষে পুতিন ব্যাপক জনসমর্থন পাবেন।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল রুশ দখলে চলে যাওয়া এবং পূর্ব ইউরোপের দনবাস অঞ্চলে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের রাশিয়ার প্রত্যক্ষ সমর্থনের পর ইউক্রেনের অনেকেই মনে করেন, দীর্ঘ ৮ বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস সোমবার বলেছেন, ৯ মে-তে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেবে—এমনটা বিশ্বাস করার যথেষ্ট যুক্তিসংগত কারণ রয়েছে।

তিনি বলেন, ‘আমি যথেষ্ট আত্মবিশ্বাসী যে ৯ মে-তে মস্কোর কাছ থেকে একটা ঘোষণা আমরা শুনতে পাব।’

৯ মে-তে আমিরেকা ও ন্যাটোভুক্ত দেশগুলোর কাছ থেকেও একটা ঘোষণা শোনা যেতে পারে বলে মন্তব্য করেন প্রাইস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com