1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা

আরও বেশি পাট পণ্যের প্রদর্শনীর নির্দেশ পাটমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বহুমুখী পাটপণ্যের প্রসার বাড়াতে আরো বেশি হারে দেশে ও বিদেশে পাট পণ্যের প্রদর্শনী করার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

রোববার রাজধানীর ফার্মগেইটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আয়োজিত তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

জেডিপিসি প্রাঙ্গণে চলমান তিনদিনের এ প্রদর্শনী শেষ হবে আগামী ৮ মার্চ। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এ মেলা চলবে। এবার মেলায় ৩৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তারা বহুমুখী পাটপণ্যের পসরা সাজিয়েছে।

বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তাগণ ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন। প্রদর্শনীতে পাটের প্রায় সব ধরণের পণ্য রয়েছে।

জেডিপিসির কর্মকর্তাদের উদ্দেশ্যে পাটমন্ত্রী বলেন, যত পারেন পাটপণ্যের মেলার আয়োজন করেন। এতে দেশে পাট পণ্যের চাহিদা যেমন বাড়বে, তেমনি এখাতের উদ্যোক্তাদের বিক্রিও বাড়বে। এতে করে তারা দেশের বাইরেও পাটপণ্য রফতানি করতে উৎসাহী হবে।

তিনি আরো বলেন, এ বছর মেলা কয়টি করবেন আমাদের জানাবেন। মেলা হলে উদ্যোক্তারা লাভবান হবে। অনেক উদ্যোক্তাই দেশের বাইরে যেতে পারেন না। মেলা হলে তারা লাভবান হবেন।

মন্ত্রী বলেন, পাট পণ্য দিন দিন গ্রহণযোগ্যতা পাচ্ছে। এখন আমাদের আরো উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আমরা ভারতের চেয়ে অনেক পিছিয়ে আছি। সরকার উদ্যোক্তা তৈরি করতে আগ্রহী। কারণ উদ্যোক্তা ছাড়া দেশের কোনো ভবিষ্যত নেই।

জেডেপিসি আইন করার দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, জেডিপিসি আইন করলে উদ্যোক্তারা কীভাবে লাভবান হবে সেটা আগে বুঝতে হবে। আইন করতে হলে ভালো হবে না খারাপ হবে আগে সেটা যাচাই-বাছাই করতে হবে।

তিনি আরো বলেন, দেশের জন্য যা মঙ্গলজনক আমরা সেটাই করবো। উদ্যোক্তা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলব। উদ্যোক্তা ও সব পক্ষের মতামতের ভিত্তিতে আইন হবে।

জেডেপিসির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com