1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয়

আমেরিকা ও ব্রিটিশরাই র‌্যাব তৈরি করেছে, প্রশিক্ষণ দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘র‌্যাব তৈরি করেছে আমেরিকা ও ব্রিটিশরা। যুক্তরাষ্ট্রই তাদের প্রশিক্ষণ দিয়েছে, শিখিয়েছে তাদের রুলস অ্যান্ড এনগেজমেন্ট। তাদের যদি রুলস অ্যান্ড এনগেজমেন্টে কোনো দুর্বলতা থাকে; এই রুলস অ্যান্ড এনগেজমেন্টে যদি মানবাধিকার লঙ্ঘন হয়, অবশ্যই সেখানে নতুন করে ট্রেনিং দেওয়া হবে।’

আজ শুক্রবার দুপুর ২টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুর গ্রামের ছয়হারা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, সৈয়দ মনোহর আলী অষ্টগ্রাম মহাবিদ্যালয় ও শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আব্দুল মোমেন আরও বলেন, ‘কোনো ব্যক্তি বিশেষের ওপর হঠাৎ করে এই যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব জাস্টিফাইড না। ওরা বলেছে যে, গত ১০ বছরে ৬০০ জন মিসিং হয়েছে। আমেরিকাতে প্রতি বছর এক লাখ মানুষ মিসিং হয়। এর দায়-দায়িত্ব কে নেবে? আর আমাদের দেশে মিসিং যারা হয়, পরবর্তীতে দেখা যায় আবার সে বের হয়ে আসছে।’

ড. মোমেন বলেন, `আমাদের র‌্যাব কাজে-কর্মে অত্যন্ত দক্ষ, ইফেক্টিভ, ভেরি ইফিসিয়েন্ট। র‌্যাব দুর্নীতিগ্রস্ত নয়। এ জন্যই তারা জনগণের আস্থা অর্জন করেছে। আমাদের দেশে সন্ত্রাস তাদের কারণেই কমে গেছে। র‌্যাবের কারণে গত কয়েক বছরে হলি আর্টিসানের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি। স্বয়ং ইউএস স্ট্যাট অব ডিপার্টমেন্ট সেটা স্বীকার করেছে।‘

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু লোক আছে যারা আইনশৃঙ্খলা পছন্দ করে না, যারা সন্ত্রাস পছন্দ করে কিংবা অন্য ধরনের ড্রাগ পছন্দ করে, তারাই র‌্যাবকে পছন্দ করে না। কারণ র‌্যাব তাদের বিরুদ্ধে কাজ করে। সব দেশেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কিছু মৃত্যু হয়। বাংলাদেশেও কিছু হয়েছে। আগে বেশি ছিল এখন খুব কম হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com