1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের মিলনমেলায় ভ্রাতৃত্বের বার্তা, আগামী নির্বাচনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা, আগুন — ইরানের দাবি: মার্কিন এফ-৩৫ ভূপাতিত সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাস কেবিনে স্থানান্তর, ধীরে ধীরে সুস্থতার পথে টানা ১৬ ঘণ্টা অফিস করে নজির গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান 🔴 ইরানে হামলায় ১৩ স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত, মৃত ১,২৩০ — সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি বহালের সুপারিশ, ২০টি কার্যকারিতা হারাতে পারে মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু: কেন্দ্রসচিবদের জন্য ঢাকার শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎

আমেরিকাকে চপেটাঘাত করতেই কি ১১ সেপ্টেম্বর শপথ নিচ্ছে তালেবান সরকার?

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।

কাবুল দখলের দীর্ঘ ২২ দিন মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। আগামী ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছেন সেই সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। তালেবানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ‘স্পুৎনিক’ এ খবর জানিয়েছে।

সূত্রটি বলেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এখন পর্যন্ত রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তালেবানের একজন সিনিয়র সদস্য স্পুৎনিককে বলেছেন, “আফগানিস্তানের নয়া অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।”

তবে যেসব দেশকে আমন্ত্রণ জানানোর কথা তালেবান বলেছে সেসব দেশের পক্ষ থেকে এ সম্পর্কে এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

শপথের জন্য কেন ১১ সেপ্টেম্বরকেই বেছে নিল তালেবান
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে যাত্রীবাহী বিমান নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী, যা ৯/১১ নামে পরিচিত। ওই ঘটনায় কয়েক হাজার নিরীহ মানুষ প্রাণ হারান।

এ ঘটনার জন্য মার্কিন সরকার জঙ্গি গোষ্ঠী আল-কায়েদাকে দায়ী করে এই গোষ্ঠীর নেতা ওসামা বিন লাদেনকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য তৎকালীন তালেবান সরকারের প্রতি আহ্বান জানায়। কিন্তু তালেবান নেতৃত্ব তখন ঘোষণা করে, তারা বিন লাদেনকে আশ্রয় দিয়েছেন বলে কিছুতেই তাকে আমেরিকার হাতে তুলে দেবেন না।

এরপর ২০০১ সালেরই ৭ অক্টোবর আফগানিস্তানে হামলা চালিয়ে কয়েকদিনের মধ্যে দেশটি দখল করে নেয় আমেরিকা। পতন ঘটে তালেবান সরকারের। ওই ঘটনার ২০ বছর পর গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সমূলে উৎখাত হয়ে যায় আমেরিকা।

তবে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের দিন হিসেবে তালেবান উদ্দেশ্যপ্রণোদিতভাবে ১১ সেপ্টেম্বরকে বেছে নিয়েছে কিনা তা এখনও জানা যায়নি। অনেকের ধারণা, দীর্ঘ ২০ বছর মার্কিন সৈন্যদের আফগানিস্তানের মাটি থেকে উৎখাতের ১১ সেপ্টেম্বর শপথ নিয়ে আমেরিকার গালে আরেকটি চপেটাঘাত দিচ্ছে তালেবান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com