1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

আমীর খসরুর ১০ দিন রিমান্ডে চায় পুলিশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান ডিবিপ্রধান হারুন অর রশিদ। তাকে পল্টন থানার পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে তার নামও ছিল বলে জানিয়েছে পুলিশ।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

এর আগে ২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায় তল্লাশি চালায় ডিবি পুলিশ। তবে সেদিন তিনি বাসায় ছিলেন না তিনি।
এদিকে, বৃহস্পতিবার ভোরে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ তিন জনকে। রাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপনকে।

এর আগে গত কয়েকদিনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com