1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের স্পিকার কে? আলোচনার কেন্দ্রে ড. মঈন খান, চূড়ান্ত সিদ্ধান্ত ১২ মার্চ চাঁদাবাজদের রশি দিয়ে বেঁধে পুলিশে দিন: মেঘনায় ড. মারুফ হোসেনের কঠোর বার্তা নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী রাষ্ট্রপতির আহ্বানে ১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদ পীরগাছায় নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকার দক্ষিণে জমে উঠছে মেয়র লড়াই: মুখোমুখি ইশরাক–আসিফ, তৎপর সরকার স্বরাষ্ট্রে কঠোর বার্তা: ২৭০১ কনস্টেবল নিয়োগ, অবৈধ হস্তক্ষেপে তাৎক্ষণিক ব্যবস্থা খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু: রাজনীতির ছন্দপতন পেরিয়ে নতুন দায়িত্বে প্রত্যাবর্তন জনসম্পৃক্ততার রাজনীতি না হলে ঢাকার মুক্তি নেই সংরক্ষিত নারী আসন: ১১টি পেতে পারে জামায়াত, জোটে আরও ২—চলছে মনোনয়ন আলোচনা

আমরা ক্ষমতায় আসার পর হজ ব্যবস্থাকে ডিজিটালাইজড করেছি : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ব্যবস্থা বিষয়ক সম্মেলন-২০২২ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হজযাত্রীদের হয়রানি করলে এজেন্সির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন এবং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন হুঁশিয়ারি দেন।

 

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান। তিন দিনব্যাপী এই মেলা শেষ হবে আগামী শনিবার (১৯ নভেম্বর)।

 

শেখ হাসিনা বলেন, নির্বাচনে আমাদের ইশতেহার ছিল ডিজিটিলাইজেশন। আমরা ক্ষমতায় আসার পর হজ ব্যবস্থাকে ডিজিটালাইজড করেছি।

 

হজযাত্রীদের দুর্ভোগ লাঘতে সরকারের আন্তরিকতার কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমি সবসময় সৌদি বাদশাহর আমন্ত্রণে হজে গিয়েছি। সেখানে গিয়ে হাজীদের সমস্যাগুলো নিজে দেখেছি। সেখান থেকেই হাজিদের কষ্ট কমাতে কাজ করেছি।’

 

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com