1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে উপদেষ্টা পরিষদের অভিনন্দন সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ কুমিল্লায় পরিত্যক্ত তিন এসি বাসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের শুভেচ্ছা বিনিময়

আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে একটি পেট্রোকেমিক্যাল কারখানার বিভিন্ন স্থানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর ৬টা ৪৪ মিনিটে ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করা হয় এবং তা দ্রুত প্রতিহত করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছে। গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সর্বশেষ নির্দেশনার জন্য সরকারি যোগাযোগ মাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com