1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: একুশের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর শ্রদ্ধাঞ্জলি কেন্দ্রীয় শহীদ মিনার-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রমজানে বাজারে স্বস্তি ফেরাতে বিএনপির নজরদারি: দাউদকান্দি-মেঘনায় মনিটরিং সেল গঠন একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ‘একুশের চেতনায় গণতন্ত্র সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’ — তারেক রহমান পল্লবীতে আমিনুল হকের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু রমজানকে ঘিরে ঢাকা-৬ এ ১০ দিনের অ্যাকশন প্ল্যান ঘোষণা জনপ্রত্যাশা পূরণে ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লা-১ আসনে ধানের শীষের জয়ে তৃণমূলের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি

আবারও বিপিএসএ’র সভাপতি মনিরুল, সম্পাদক আসাদুজ্জামান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে আগামী এক বছরের জন্য আবারও নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) রাতে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আইজিপি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এর আগে, রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এসোসিয়েশনের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম-বার, পিপিএম বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ ও এসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com