1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

আদালতের এজলাসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খুলনার পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রল দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা এজলাস কক্ষের গ্লাস ভাঙা জানালা দিয়ে এটা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় রাতে কর্তব্যরত দুই পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন— ডিউটিরত এএসআই সোহেল ও পুলিশ কনস্টেবল মনি।

পুলিশ জানায়, কোর্ট মসজিদে ফজরের নামাজ পড়ে ফেরার পথে আসবাব পোড়ার গন্ধ পেয়ে গ্রিল মিস্ত্রি জাহাঙ্গীর আলম গিয়ে দেখেন কোর্ট পুলিশ আগুন নেভাচ্ছে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশসহ প্রশাসনের লোকেরা ঘটনাস্থলে আসেন। এ সময় এজলাস কক্ষে থাকা আাসামি দাঁড়ানোর কাঠগড়া, চেয়ার ও সোফা পোড়া অবস্থায় পাওয়া যায়।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় পুলিশ সুপার জানান, নাশকতাকারীরা এটি ঘটিয়েছে এটা নিশ্চিতভাবে বলা যায়।

জেলা প্রশাসক বলেন, যারা এ ঘটনায় জড়িত তারা আইনের হাত থেকে রক্ষা পাবে না। এ ঘটনায় বুধবার আদালতের কার্যক্রম বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com