বঙ্গনিউজবিডি ডেস্ক : বদলে যাচ্ছে দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজার। সাগর আর পাহাড়বেষ্টিত কক্সবাজার জেলায় বাস্তবায়ন হচ্ছে ছোট বড় ৯৮টি উন্নয়ন প্রকল্প। এসব উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হচ্ছে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা। যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ২৩টি প্রকল্প।
এসব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বদলে যাচ্ছে কক্সবাজার। আর এই বদলে যাওয়া কক্সবাজারেই আজ শনিবার (১১ নভেম্বর) আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যেসব প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আজ যেসব প্রকল্পের উদ্বোধন করব্নে তার মধ্যে রয়েছে ৯টি মেগা প্রকল্পসহ ১৪টি প্রকল্প। উদ্বোধন হতে যাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন, মাতারবাড়ির আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল, বাঁকখালী নদীর ওপর নির্মিত খুরুশকুল সেতু, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রীডে সংযুক্তকরণ, উখিয়ার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, উখিয়ার রত্না পালং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, রামুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চকরিয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালের সম্প্রসারণ ও উন্নয়ন কাজ, কুতুবদিয়া ঠান্ডা চৌকিদার পাড়া আরসিসি গার্ডার ব্রিজ, মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুরের জনতাবাজার সড়ক, কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের ভূমি ভরাট, বাঁধ নির্মাণ প্রকল্প, ঈদগাঁও জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়, মহেশখালীর ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ভবন।
যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী