1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ‎ খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা, হাত ভেঙে আহত ইসরাইলের দাবি: কুদস ফোর্সের গোপন ইউনিট প্রধান নিহত, আগেই আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানের দাবি: মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, পিছু হটেছে ‘ইউএসএস ত্রিপোলি’ 🗳️ নির্বাচন কার্যক্রম সহজ করতে আরপিও সংশোধনী বিল-২০২৬ পাস 🟢 একনেকের প্রথম বৈঠক: ৬ প্রকল্প অনুমোদন, বাকি আলোচনা আগামী সপ্তাহে রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত তেহরানে মার্কিন-ইসরাইলি হামলা: ছয় শিশু নিহত, মোট নিহত ১৩

আজ গোপালগঞ্জ-মাদারীপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ গোপালগঞ্জে ও মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত তারা। এদিকে, প্রধানমন্ত্রীর নির্বাচনি সফরকে ঘিরে এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (৩০ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে জনসভা করবেন তিনি। পরে দুপুরে কোটালীপাড়ায় হবে সভা।

গোপালগঞ্জের জনসভার পর মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, এবারই প্রথম কালকিনিতে নির্বাচনী সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে মাদারীপুর-৩ আসনের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে পৌঁছাবেন তিনি। বিকেল ৩টায় বক্তব্য দেবেন জনসভায়।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কালকিনিতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এলাকাজুড়ে নিরাপত্তায় জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যা বসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কাজ করছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com