1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

আগামীকাল যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উপজেলা দিবস পালনের আহবান জাপার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৪৩ বার দেখা হয়েছে

আগামীকাল ২৩ অক্টোবর সোমবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ কতৃক প্রবর্তিত ঐতিহাসিক “উপজেলা দিবস” উপলক্ষে জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল সকাল ১১ ঘটিকায় পার্টির গুলশানস্হ দলীয় কার্যালয় (বাড়ী নং ২৫, রোড নং ৪৭, লিফটের ৩, ফ্লাট নং বি-৩)’এ অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য, পল্লীবন্ধু এরশাদ পুত্র,- জননেতা সাদ এরশাদ এমপি।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য ও অংশ গ্রহন করবেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক ও সদস্যবৃন্দ।

উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে যথাসময়ে কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সকল যুগ্ন আহবায়ক, সদস্যবৃন্দকে উপস্হিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির বিপ্লবী সদস্য সচিব, সাবেক রাষ্ট্রদূত জননেতা আলহাজ্ব গোলাম মসীহ্।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com