1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আইন আনার সুপারিশ, সংসদীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ঐতিহাসিক জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫: নিখোঁজ ক্রু উদ্ধারে গোপন অভিযানে বিশেষ বাহিনী, সংঘাত নতুন বিপজ্জনক মোড়ে ইরানের দাবি: দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটদের নিয়ে অনিশ্চয়তা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরাইল, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্দোলনের ত্যাগ বনাম প্রাপ্তির বৈষম্য: নীরব যোদ্ধাদের প্রশ্নে নতুন করে বিতর্ক টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল, আর্থিক পুরস্কারের ঘোষণা ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: এক ক্রু উদ্ধার, পাইলট ধরতে পুরস্কার ঘোষণা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয়—প্রধানমন্ত্রীর অভিনন্দন, পুরস্কারের ঘোষণা ঈদের মিলনমেলায় ভ্রাতৃত্বের বার্তা, আগামী নির্বাচনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার

আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে দেশের সব সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে-পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে দেশের সব সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেছেন পাহাড়ের মানুষ এখন আর পিছিয়ে পড়া জনপদ নয় এমনকি বিচ্ছিন্ন নয়। উন্নয়নের কারনে পাহাড় ও সমতলের মানুষ সমানতালে এগিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে অভূতপূর্ব চমক সৃষ্টি করে দেখিয়েছেন। দেশের প্রতিটি গ্রাম ও শহরের সব নাগরিকের কাছে উন্নয়নের সকল সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।

আজ বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় এলজিইডি, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও সড়ক জনপথ বিভাগের আয়োজনে ২২ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে ১৪ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, পাহাড়ের যে উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণেই পাহাড়ে অসংখ্য উন্নয়ন হয়েছে যা অতীতের অন্য কোন সরকারের আমলে হয়নি।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোহাম্মদ শোয়েব, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একদিনের সরকারী সফরে পার্বত্যমন্ত্রী আলীকদম ও লামা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন পরিবারকে ত্রাণ সামগ্রী, টিন, নগদ অর্থ ও কৃষি বীজসহ নানা ধরণের উপকরণ বিতরণ করেন।

এছাড়া লামা চকরিয়া সড়কের ইয়াংছায় ব্রিজ, বাজার শেড, সড়ক, সেচের ড্রেইন, মসজিদ, মন্দিরসহ বেশ কয়েকটিস্থানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com