1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ, যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত বিশ্বনেতাদের, মধ্যস্থতায় পাকিস্তানের ভূয়সী প্রশংসা অবহেলায় মৃতপ্রায় শনিআখরা-মৃধাবাড়ি খাল, বর্ষার আগে চরম উদ্বেগে এলাকাবাসী কর্ণফুলীতে ডিবি’র অভিযান: প্রাইভেট কারসহ ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার “ইসলামী ব্যাংকে বড় সিদ্ধান্ত: পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক” দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের হিরামনী চাপা পাড়া হরিমন্দির আয়োজিত। চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার কলেজ প্রসঙ্গে মাদকসেবী শিক্ষার্থী আটক বয়স বিবেচনায় অধ্যক্ষের কাছে মুসলেকা দেওয়ায় পরিবারের কাছে বুঝিয়ে দিলো ছাত্রদল। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি জাপারও কার্যক্রম নিষিদ্ধ করতে হবে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জাপার নেতা-কর্মীদের অভিযোগ, মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। তবে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে বলতে পারবো।

গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ ছিল। কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড়া যাওয়ার পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় জাতীয় পার্টির অফিসের সামনে ৩-৪শ’ লোক ছিল। আমাদের ধারণা জাতীয় পার্টি ছাড়াও সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ছিল।

তিনি বলেন, এই ঘটনায় আমাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে রাতে সংবাদ সম্মেলন ও মশাল মিছিল করার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।

সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত সব বিতর্কিত নির্বাচনেই অংশ নিয়েছে। নজিরবিহীনভাবে তারা যেমন সংসদের বিরোধীদল ছিল, তেমনি অংশ নিয়েছে সরকারের মন্ত্রিসভায়ও।

গণঅধিকার পরিষদসহ কিছু রাজনৈতিক দলের দাবি, ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে জাপা সহযোগীর ভূমিকায় ছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি জাপারও কার্যক্রম নিষিদ্ধ করতে হবে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com