বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ায় সফররত বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী-এর ভিসা বাতিল করা হয়েছে। ফলে তিনি নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। বুধবার (১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি দাবি করেন, একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে কাজ করেছে। পুরোনো ও প্রেক্ষাপটহীন বক্তব্য তুলে ধরে অস্ট্রেলিয়ার প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যম Daily Mail-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। ওই বক্তব্যে নাৎসি নেতা Adolf Hitler এবং ইহুদি গণহত্যা প্রসঙ্গ নিয়ে মন্তব্যের অভিযোগ ওঠে।
গত ২৭ মার্চ অস্ট্রেলিয়ায় পৌঁছান আজহারী। তার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। তবে ভিসা বাতিলের পর বর্তমানে তাকে নজরদারিতে রাখা হয়েছে এবং শিগগিরই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
📌 বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে বিস্তারিত কোনো বিবৃতি প্রকাশ করা