1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে সরকার, ঐক্যবদ্ধ হয়ে ‘বেটার বাংলাদেশ’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ট্রাম্পের হুমকি—“মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দেওয়া হবে”, উদ্ধার অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর—সংসদে বিল পাস মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন, পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ কুমিল্লায় পরিত্যক্ত তিন এসি বাসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের শুভেচ্ছা বিনিময় চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন মার্কিন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ফুরানোর পথে, ইরান যুদ্ধ ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

অর্থনৈতিক উন্নয়নের ছোঁয়া দেশের প্রতিটি সেক্টরেই লেগেছে- স্থানীয় সরকার মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে পুনর্গঠনে হাত দিয়ে যখন সামনের দিকে এগিয়ে নিচ্ছিলেন তখনই ষড়যন্ত্রকারীদের বুলেটে তাকে প্রাণ দিতে হয়। সেই ষড়যন্ত্র এখনো থেমে নেই। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আজকে এখানে আমরা সমবেত হয়েছি ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পয়োবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। আজ এটি সম্ভব হয়েছে কারণ আমরা অর্থনৈতিকভাবে সেই সক্ষম অবস্থায় পৌঁছাতে পেরেছি যে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে কাজ করতে পারি। মন্ত্রী আশা প্রকাশ করেন এই ধরনের উদ্যোগের ফলে পরিবেশের ভারসাম্যের সাথে সাথে মানুষ সুন্দর পরিবেশে বাঁচার সুযোগ পাবে।

তিনি আজ একটি অভিজাত হোটেলে ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে এক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, ইউনিসেফ এর বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট, এশিয়ান উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় আজকের দিনটি যোগাযোগ ব্যবস্থায় দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দক্ষিণাঞ্চলকে রেলপথের মাধ্যমে ঢাকার সাথে যুক্ত করেছেন। মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, পদ্মা ব্রিজের মতো প্রকল্পগুলো দেশের যোগাযোগ ব্যবস্থায় আমল পরিবর্তন আনবে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার যখন উন্নতি হয় সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক উন্নতি সাধিত হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com