1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

অভিমানের বরফ গলতে পারে পরীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বছরের শুরুতে পরীমণি নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনেন; জানান মা হওয়ার কথাও। তারপর সন্তান রাজ্য আর স্বামী রাজকে নিয়ে ভালোই যাচ্ছিল পরীর সংসার। কিন্তু বছরের শেষ দিনে সংসার ভাঙার ইঙ্গিত দেন পরী।

৩১ আগস্ট প্রথম প্রহরে ঢাকাই ছবির আলোচিত এই নায়িকা ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি আর রাজের সঙ্গে সংসার করবেন না।

পরীমণি তার স্ট্যাটাসে বলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

পরীমণি এ স্ট্যাটাস দেওয়ার পর থেকেই সরগরম শোবিজ অঙ্গন।

পরে সকালে পরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। তবে খুব শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। আমি রাজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। গতকাল রাতে ওর বাসা থেকে বের হয়ে এসেছি। এখন থেকে আমরা আলাদা। দোয়া করি রাজ ভালো থাকুক।’

এই নায়িকা আরও বলেন, ‘এতদিন সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি। এভাবে একটি জীবন চলতে পারে না। তাই বাধ্য হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত রাজের কোন বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু বিষয়টি নিয়ে কথা বলেছেন রাজের বাবা মুসলিম মিয়া।

তার ভাষ্য, ‘আসলে ওদের মধ্যে বিচ্ছেদের এমন কিছুই হয়নি। এই একটু মান-অভিমান। গতকাল রাতে রাজ শুটিং শেষ করে বাসায় ফিরেছে দেরি করে। এই দেরি করে বাসায় ফেরা নিয়ে পরী রাগ করেছে। ওদের মধ্যে সামান্য ঝগড়াও হয়েছে। তাই হয়তো পরী এমন স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। আমরা সবাই একসঙ্গে আছি। আর ওদের বিচ্ছেদ হওয়ার কোনো সম্ভবনাও নেই।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, একমাত্র সন্তান রাজ্যের (শাহীম মুহাম্মদ রাজ্য) মুখের দিকে তাকিয়ে হলেও পরীকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন তার ঘনিষ্ঠজনরা। আর বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গে যোগাযোগও করছেন তারা। ফলে আশা করা যায়, রাজের ওপর পরীর ক্ষোভ কিছুটা হলেও কমবে। শুধু তাই না, অনেকে বলছেন- ইতিমধ্যেই পরীর রাগ কিছুটা হলেও কমেছে। গলতে শুরু করেছে তার অভিমানের বরফ। এখন দেখার পালা, শেষের গল্পটা।

রাজ-পরীর ঘনিষ্ঠ ও শুভাকাঙ্ক্ষীরা আশাবাদী, পরীর তার সিদ্ধান্ত থেকে সরে আসবেন। আর সকল মান-অভিমান ভুলে সুখের সংসারে মন দিবেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com