1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

অব্যাহত আলুর মূল্য পতনের প্রতিবাদে ৩ দফা দাবীতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি :  জাতীয় প্রেস ক্লাবের সামনে চাষী মজদুর সংগ্রাম পরিষদের উদ্যোগে দ্রব্য মূল্য উর্ধ্বগতি ও অব্যাহত আলুর মূল্য পতনের প্রতিবাদে তিন দফা বাস্তবায়নে মানববন্ধন করা হয়। চাষী মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক অধিকার কর্মী ছামিউল আলম রাসু, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, বক্তব্য রাখেন লালমনিরহাটের কৃষক নেতা মোঃ আশরাফুল আলম, ভাসানী অনুসারী কৃষক সৈয়দ মোখলেছুর রহমান, ছামছুদ্দিন আহম্মেদ রাকিব প্রমুখ।

মাননবন্ধনে ছামিউল আলম রাসু বলেন, বিভিন্ন রাজনৈতিক দল/সংগঠন গুলো কৃষকদের বিভিন্ন অঙ্গ সংগঠন করে বিভিন্ন ভাগে ভাগ করে কৃষক মেহনতী মানুষ কে, যাতে তারা নিজেরা একত্রিত হতে না পারে। এ ভাগের কারণে কৃষক তার ন্যর্য অধিকার আদায় করতে পারে না। কৃষক প্রান্তিক জনগোষ্ঠীর দূরভোগ জন্ম থেকেই রয়ে গেছে সমাধানের নামে সবাই রাজনীতি করেছে ক্ষমতায় এসেছে নিজেদের পেতনীতি করেছে কিন্তু কৃষক প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কিছু  করে নাই। আহবান করি সকল কৃষক প্রান্তিক জনগোষ্ঠীকে একত্রিত হতে হবে নিজের অধিকার নিজেদের কেই আদায় করে নিতে হবে।

শেখ নাসির উদ্দিন বলেন, আমাদের কৃষকের ভ্যাট টাক্সের টাকায় আমলা চলে সেই আমলা আমাদের উপর নির্যাতন চালায়। বিভিন্ন ভাবে সিন্ডিকেট করে টাকা পাচার করে তাদের সন্তানকে বিদেশে পড়ায় বেগম পাড়া গড়ে আর আমাদের চোষন নিপীড়ন করে, তাদের বিচার হয়না আর কৃষক ফসল ফলিয়ে সিন্ডিকেটের কারনে লাভ করতে পারে না, ঋন পরিশোধ না করতে পেরে আত্মহত্যা করে তার বিচার হয়না। সংষ্কারের নামে তামাসা শুরু করেছে ৭ মাস পার হলো কৃষি প্রধান দেশ অথচ এখনো কৃষকের সংষ্কারের কোন রূপরেখা নেই। কৃষি কমিশন বাস্তবায়নের জন্য আমরা প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে কৃষি ও ভুমি কমিশনের দাবী করে আসছি কিন্তু এখনো কেও কোন কর্ণপাত করছে না, সবাই ক্ষমতা নিয়ে ব্যস্ত।

মানববন্ধনের সভাপতি চাষি মাসুম তিন দফা দাবী তুলে ধরেন। দাবি গুলো হলো- ১। হিমাগারের ভাড়ায় আলু চাষীদের ভূর্তুকি দেওয়া হোক, ২। পেঁয়াজ, আলু ও সবজি সংরক্ষণের জন্য অধিকহারে হিমাগার নির্মাণে সরকারী সহযোগিতা দেওয়া হোক এবং ৩। স্থায়ী কৃষি কমিশন প্রতিষ্ঠা করা হোক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com